পাঠ্যবইয়ে স্থান পেয়ে গর্বিত রাণী হামিদ-জামাল ভূঁইয়া
ক্রীড়াবিদরা দেশের রাষ্ট্রদূত হিসেবে আখ্যায়িত হন। তাদের কেউ কেউ অনেক তরুণ-তরুণীর চোখে আইকনও। সেই ধারাবাহিকতায় সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দাবার কিংবদন্তি রাণী হামিদের নাম ‘স্পোর্টস পারসোনালিটি’ অংশে অর্ন্তভুক্ত হয়েছে। জামাল ভূঁইয়ার বেড়ে ওঠা ডেনমার্কে।