আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আকাশসীমায় থাকাকালীন উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে কাজাখস্তানে বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার-১৯০ সিরিজের জে২-৮২৪৩ উড়োজাহাজটি আজারবাইজানের