আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে : সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটি লিডার তৈরির কাজ করবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি