ইজতেমা নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে, পাল্টাপাল্টি মামলা
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। ২০ ডিসেম্বর থেকে ইজতেমা ময়দানে মাওলানা সাদপন্থিরা ৫ দিনের জোড় ইজতেমার আয়োজনের অনুমতি চান। অপরদিকে সরকারি অনুমতি না থাকায় শুরায়ে নেজাম (জুবায়েরপন্থিরা) সাদপন্থিদের জোড় ইজতেমার বিরোধিতা করে