দর্শক সারিতে প্রধান বিচারপতি, টানা দুই ঘণ্টা শুনলেন আলোচনা
বিচারপতি ইব্রাহিম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে দর্শক সারিতে বসে টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা শুনেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ‘আইনের শাসনের সাংবিধানিক ও আইনগত মতবাদ’ বিষয়ক এই আলোচনা করেন সুপ্রিম কোর্টে প্রখ্যাত আইনজীবী প্রবীর নিয়োগী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়