একসঙ্গে খোঁড়া হচ্ছে একই পরিবারের ৪ জনের কবর
পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। ওই গ্রামের মৃধা বাড়িতে চলছে শোকের মাতম। খোঁড়া হচ্ছে পাশাপাশি চারটি কবর। এ ঘটনায় অপর আরেক পরিবারের চারজনের