কার্বন নিঃসরণ কমাতে নতুন জোট ‘জি জিরো’ গঠন
পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন ৪টি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো ‘জি জিরো’ ফোরাম। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ এ গঠিত এই ফোরামে আছে ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।