একটি সুন্দর দেশ গড়ার আশা সেনাপ্রধানের
সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। সেনপ্রধান বলেন, ‘অনেকেই পার্বত্য অঞ্চল থেকে এখানে এসেছেন।