বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস
এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনে অধ্যয়নরত শতভাগ বাংলাদেশি শিক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) মানামার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। দূতাবাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায়