চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফেরালেন শবনম
তুমুল সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এরই মধ্যে বোর্ড গঠন করে প্রজ্ঞাপনও জারি হয়েছে। নবগঠিত কমিটি আগের মতোই সার্টিফিকেশন বোর্ডে কর্তব্য পালন করবেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল তথ্য ও সম্প্রচার