পাকিস্তানে প্রধানমন্ত্রীর বৈঠকে জাকির নায়েক
বিশ্বখ্যাত ইসলামি বক্তা এবং স্কলার জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন। সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বুধবার (২ অক্টোবর) গভর্নমেন্ট অব পাকিস্তানের এক্স হ্যান্ডল থেকে এ বৈঠকের একাধিক ছবি প্রকাশ করা হয়। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে,