রেকর্ড বৃষ্টিপাতে কুষ্টিয়া বন্যার কবলে: হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত
নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ এবং গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, আদালত চত্বর, টিএন্ডটি অফিসসহ শহরের বিভিন্ন এলাকা এবং কুমারখালী উপজেলার যদুবয়রা, পান্টি, চাঁদপুর ইউনিয়নসহ