চাঁদাবাজির মামলায় ৫ কাউন্সিলর কারাগারে
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষ করে বের হওয়ার পর বাগেরহাট পৌরসভার পাঁচ কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সদর থানার একটি চাঁদাবাজির মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।