মহাসচিবের দূত ও আইওএম-এর মহাপরিচালকের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক এ বৈঠক করেন