লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগও ফিকে
লেবাননের দক্ষিণাঞ্চলের সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে, সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। আলজাজিরার মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা