৮ সেপ্টেম্বর থেকে রাবির শিক্ষা কার্যক্রম শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা কার্যক্রম আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস শুরু হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের