মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর সতর্কবার্তা
বাংলাদেশের ধর্মীয় স্থান, বিশেষ করে সুফি মাজারগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।