শ্রমিক অসন্তোষের জেরে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এরই জেরে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়ে গেছে। এই শ্রমিক অসন্তোষের পেছনে যেমন ষড়যন্ত্র আছে তেমনই তাদের কিছু ন্যায্য দাবিও আছে।