বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি পিএসসি
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও তদন্তে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই কোনো নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়নি। বুধবার (১১ সেপ্টেম্বর) পিএসসিতে এক সভায় এ সংক্রন্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। পিএসসি চেয়ারম্যান মো.