সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত, অনিশ্চিত বাংলাদেশ সিরিজ!
ভারতের মাটিতে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর আরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচ তিনটি হওয়ার কথা। ২০২৪ সালের জানুয়ারির পর দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম মুখোমুখি হবে দুই দল। সিরিজটি