১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আগস্ট 8, 2024
by

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৪ : দীর্ঘ এক মাসের বেশি বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে।
চবি সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে ১৭ আগস্ট। শিক্ষার্থীদেরকে হলে আসন বরাদ্দ পেতে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ১৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ড. শামীম নিশ্চিত করেন।
হলের আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চবি’র বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, হলে আসনের জন্য আগে যারা একবার আবেদন করছেন, তাদেরকে এখন আর আবেদন করতে হবে না। আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসা দূরত্ব বিবেচনা করে বরাদ্দ দেওয়া হবে। হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম এই জরুরি সিন্ডিকেট সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান ও জরিমানা রাজধানীর কাঁচাবাজারে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য

৩ বছরের আগে শিশুকে চিনি দিবেন না: মার্কিন গবেষণা

নিজের অজান্তেই আপনার শিশুর ক্ষতি করে ফেলছেন না তো? বয়স