বিসিসিআইর দাবি নাকচ বিসিবির

আগস্ট 15, 2024
by

ঢাকা, ১৫ আগস্ট ২০২৪ : এ বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এ ইভেন্ট আয়োজনে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। কিন্তু বিসিসিআইর এওমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবি। বিসিসিআইকে নারী টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করার ব্যাপারে কোন অনুরোধ জানানো হয়নি বলে জানিয়েছে বিসিবি।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। আত্মগোপনে আছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনসহ অনেক পরিচালক।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে যায় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইন্ডিয়া টুডেকে জয় শাহ বলেছেন, ‘বিশ^কাপ ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে বিসিবি। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। অক্টোবরে আমাদের বর্ষা মৌসুম থাকবে। আগামী বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো। পরপর দু’টি বিশ্বকাপ আয়োজন করতে চাই না আমরা।’
এ বিষয়ে  বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা বিসিসিআইকে এমন কোন অনুরোধ করিনি। এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।’
আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজ নিয়েও কথা বলেন জয় শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। তাদের সাথে এখনও কথা হয়নি। আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। নয়তো আমি তাদের সাথে যোগাযোগ করবো। আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ১২ অভিবাসীর মৃত্যু

যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ অভিবাসীর মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে