বন্যার্তদের জন্য কোটি টাকা ও খাবার দিচ্ছে বিসিবি

আগস্ট 24, 2024
by

ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এখনও পানিবন্দি অবস্থায় আছেন তারা। এমন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে বিসিবি।

আজ ১ কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, ‘এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সব সময়ই সাহায্য করতে চাই। শুরুতে ১ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছি।

আরও আর্থিক সহায়তার কথা ভেবে রেখেছে বিসিবি। বোর্ড প্রধান বলেছেন, ‘এত বড় বন্যা এসেছে, যার জন্য সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি আমরা। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’

বিসিবির পাঠানো ব্যাগে থাকছে শুকনো খাবার। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটের পাশাপাশি রাখা হয়েছে মোমবাতি, লাইট ও স্যালাইন। এছাড়া প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল) ফান্ডে নগদ টাকা দেওয়ার কথা ভাবছে বিসিবি। তবে এখানেই থামছে না বলেও জানান বিসিবির নব্য এই সভাপতি। তিনি আরও জানান, বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অনুমতি ছাড়া অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে ফিরে আসা নিষিদ্ধ: বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনুমতি না দেওয়া পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে

থার্ড টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে জাপানকে আহ্বান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন