ভোলায় ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে

আগস্ট 27, 2024

জেলার বিভিন্ন মাছ ঘাট ও বাজারগুলোতে ইলিশ মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া  নদীতে জেলেদের জলে ধরা পড়ছে প্রচুর  রুপালি ইলিশ। ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের।  সরগরম  হয়ে উঠেছে মাছের আড়ৎগুলো। জাল-নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা। কিছুটা দেরিতে হলেও কাঙ্খিত ইলিশ প্রাপ্তিতে উচ্ছ্বাসিত জেলেরা। 
বিভিন্ন মাছের ঘাট, আড়ৎ, পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক ও দর কষাকষিতে মুখরিত ইলিশের বাজার। প্রতিদিন জেলার প্রায় শতাধিক ঘাটে কয়েক কোটি টাকার ইলিশ মাছ বেচা কেনা হয়। গত বছর জেলায় যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। এখানকার ইলিশ ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। 
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন বলেন, আমরা বিভিন্ন মাছের ঘাটগুলো ঘুরে দেখেছি। প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে নদীতে। একই সাথে রুই, কাতলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছও আটকা পড়ছে জেলেদের জালে। মনে করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা হওয়ার ফলে ভেসে যাওয়া পুকুর-ঘেরের  মাছ এসব। তবে আহরণকৃত ইলিশের মধ্যে ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বেশি। এছাড়া এক কেজি বা তার চেয়ে বড় ইলিশটা বেশি পাওয়া যাচ্ছে। 
জেলে মোঃ ইব্রাহিম ও আখতার হোসেন বলেন,  গত কয়েকদিন ধরে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। নদীতে পানি বৃদ্ধির ফলে ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। দাম ভালো থাকাতে লাভবান হচ্ছেন তারা। 
মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশ মাছের হালি এক হাজার থেকে ১২’শ টাকা, ৬’শ থেকে ৮’শ গ্রাম হালি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা, এক কেজি ইলিশ মাছের হালি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ও ১৩’শ গ্রাম থেকে ১৬’শ গ্রাম হালি নয় থেকে দশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। 
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস’কে বলেন, জেলায় সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়। তবে জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের মৌসুম হিসেবে ধরা হয়। গত প্রায় ১৫ দিন  ধরে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীতে পানির গভীরতা বেড়েছে। ফলে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। 
তিনি আরো বলেন, এ বছর ইলিশের সাইজ  বেশ বড়। বর্তমানে জেলার বিভিন্ন ঘাটে  দৈনিক ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ আহরণ হচ্ছে। এছাড়া চলতি অর্থবছর জেলায় এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে সামনের দিকে আরো ইলিশ পাওয়া যাবে। এতে করে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে প্রত্যাশা তার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জাপান

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি এখনো এক বছরের বেশি। তবে এতদিন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত