ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি এবং ট্রেনের লোকমোটিভ ক্রয়ে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট 29, 2024
by

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধকরণ ও প্রযুক্তিগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি এবং ট্রেনের লোকমোটিভ ক্রয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারত্ব ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। এ সময় তিনি দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে এ সরকারের কঠোর ও অনমনীয় অবস্থান সম্পর্কে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকার জনগণের নিকট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) -এর ৩৪(ক) ধারা বাদ দেওয়া হয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বোর্ডগুলো সংস্কার এবং পুর্নগঠন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধকরণ ও প্রযুক্তিগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে ব্যাটারি এনাজি স্টোরেজ সিস্টেম তৈরি এবং ট্রেনের লোকমোটিভ ক্রয়েও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও লেন্ড বেসড গ্যাস প্ল্যান্টে বিনিয়োগ ও ভবিষ্যতে সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স উপদেষ্টাকে আশ্বস্ত করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত অর্থনৈতিক প্রধান জেমস গার্ডিনার, ইউএসএআইডি এর মিশন পরিচালক রিড অ্যাশলিম্যান কমার্শিয়াল লিড জন ফে সহমন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘ভক্তরা অপেক্ষা করেন, একটা কাজ শেষ করেছি’

সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। নাটক ও মডেলিং দিয়ে ক্যারিয়ার
bhutan-vs-bang

ভুটানে আজ সিরিজ জয়ের আশা বাংলাদেশরে

প্রথম ম্যাচের জয়ের স্বাদে নেশাগ্রস্ত হয়ে নয়, বরং দ্বিতীয় ম্যাচ