লিডের লক্ষ্য নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেপ্টেম্বর 1, 2024
by

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনটি স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করেন বোলাররা। পরে ২ ওভার ব্যাটিং সুযোগ পেয়ে বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করেন দুই ওপেনার।

লিডের লক্ষ্য নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। যদিও নিজেদের ইনিংসের প্রথম বলে উইকেট হারাতে পারত বাংলাদেশ।

শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মীর হামজার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি সৌদ শাকিল। এরপর আর কোনো বিপদ হতে দেননি দুই ওপেনার।

এর আগে দ্বিতীয় দিনে ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের মতো শুরু করেন তাসকিন। প্রথম ওভারে ডানহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক।

দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফিরলে ভাঙে সাইম আইয়ুবের সঙ্গে তার ১০৭ রানের জুটি।

মাসুদের মতো অর্ধশতক করে সাজঘরে ফেরেন আইয়ুবও। তাকেও আউট করেন মিরাজ। ডাউন দ্য উইকেটে স্লগ করতে গিয়ে লিটন দাসের স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। ব্যক্তিগত ১ রানে তাসকিনের বলে স্লিপে সৌদ শাকিলের ক্যাচ ফেলে দেন মিরাজ।

তবে সেই তাসকিনের দ্বিতীয় শিকার হন শাকিল। এরপর অভিজ্ঞ বাবর আজমের উইকেট তুলে নেন সাকিব। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। এতে বিপদে পড়ে স্বাগতিকরা।

মোহাম্মদ রিজওয়ানকে দ্রুত তুলে নেন নাহিদ রানা। এরপর টেল এন্ডের ব্যাটারদের নিয়ে লড়াই করেন সালমান আগা। তাসকিনের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৪ রান। লিটন দাস আবরার আহমেদকে স্ট্যাম্পিং করলে, মিরাজের ঝুলিতে যোগ হয় পঞ্চম উইকেট। এ নিয়ে ইনিংসে ৮ বার ৫ উইকেট শিকার করলেন ডানহাতি এ অলরাউন্ডার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ব্রোঞ্জ নিশ্চিতের পর সেমিতে বাংলাদেশের হার

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ দল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তরুণদের এক হাজার বৃক্ষরোপণ

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” স্লোগানে, পরিবেশপ্রেমী