লা লিগায় এমবাপ্পের প্রথম গোলে বেটিসকে হারালো মাদ্রিদ

সেপ্টেম্বর 2, 2024

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল কিলিয়ান এমবাপ্পে লা লিগায় প্রথম গোল পেয়েছেন। ফরাসি এই তারকার জোড়া গোলে রিয়াল বেটিসকে ২-০ ব্যবধানে পরাজিত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্যালাকটিকোরা।
পিএসজি থেকে রিয়ালে আসার পর আটালান্টার বিরুদ্ধে উয়েফা সুপার কাপে গোল করার পর লা লিগার প্রথম তিন ম্যাচে কোন গোল পাননি এমবাপ্পে। কাল জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে ফেডে ভালভার্দের ব্যাকহিলে বেটিস গোলরক্ষক রুই সিলভাকে পরাস্ত করেছেন এমবাপ্পে। আট মিনিট পর পেনাল্টি স্পট থেকে ফরাসি অধিনায়ক ব্যবধান দ্বিগুন করেন। ৮৪ মিনিটে লুকা মড্রিচকে জায়গা ছেড়ে বদলী বেঞ্চে যাবার সময় সমর্থকরের প্রশংসা কুড়িয়েছেন এমবাপ্পে।
গত ১৪ আগস্ট প্রথম গোল করার পর লা লিগায় এসবাপ্পে সফলতা না পাওয়া কোচ কার্লো আনচেলত্তিও সঠিক কম্বিনেশনের অপেক্ষায় দু:শ্চিন্তায় ছিলেন। যদিও সমালোচকদের জবাব দিয়ে আনচেলত্তি বলেছিলেন এমবাপ্পে দলে সঠিক স্থানেই আছেন এবং যথাসময়ে তিনি জ¦লে উঠবেন। এ সময় আনচেলত্তি বলেন, ‘এটা সত্যি যে সে গোল করতে পারছিল না। কিন্তু প্রতিটি সময়ই সে প্রতিপক্ষের জন্য বিপদজনক হয়ে উঠেছে এবং ভাল খেলেছে। আমার কাছে মনে হয়না রিয়ালের সাথে মানিয়ে নিতে তার কোন সমস্যা হচ্ছে।’
লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। বিলবাওকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ, টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ভিয়ারিয়াল। দুই দলই মাদ্রিদের সাথে সমান ৮ পয়েন্ট করে সংগ্রহ করেছে।  
সেভিয়ায় মৌসুমের দ্বিতীয় জয় নিশ্চিত করে পঞ্চম স্থানে রয়েছে জিরোনা। ৪১ মিনিটে ইভান মার্টিন জিরোনাকে এগিয়ে দিয়েছিলেন। ৭৩ মিনিটে আবেল রুইজ পেনাল্টি থেকে জিরোনার জয় নিশ্চিত করেন।
আরেক ম্যাচে কার্লোস ভিসেন্টে ও লুকাম রোমেরোর গোলে লাস পালমাসকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে আরাভেস। সেল্টা ভিগোকে ঘরের মাঠে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ওসাসুনা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি
আনসার

আনসারদের দাবির বিষয়ে সুপারিশ তৈরি করতে কমিটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সদস্যদের ওপর হামলা, তাদের যানবাহন ভাঙচুর