ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় সরকারি ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর 4, 2024
by

অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সরকারি ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া। ভয়াবহ বন্যা ও ভূমিধস থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য এসব কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় বন্যায় এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ ঘটনার পেছনে সরকারি কর্মকর্তাদের ব্যর্থতার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এ ছাড়া এসব কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতি এবং দায়িত্বে অবহেলা করা হয়েছে।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত মাসের (আগস্ট) শেষ দিকে এসব কর্মকর্তাদের মৃত্যুদণ্ড করা হয়েছে। তবে কোন কোন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

উত্তর কোরিয়ান সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাঙ বোঙ-হুনকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ২০১৯ সাল থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে উত্তর কোরিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এরপর দেশটিতে বন্যা দেখা দেয়। ফলে বিভিন্ন জায়গায় ব্যাপক ভূমিধসের ঘটনাও ঘটে। এ সময় চার হাজার বাড়িঘর বন্যায় আক্রান্ত হয় এবং ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

তবে বন্যায় শত শত মানুষের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট কিম। দক্ষিণ কোরিয়ার এ দাবিকে মিথ্যা প্রোপাগান্ডা বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

দিল্লি থেকে এসে বলিউডের ‘বাদশাহ’ হয়ে উঠেছেন কিং খান। তিনি

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন