মধ্যরাতে বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার সাবেক ফুটবল অধিনায়ক

সেপ্টেম্বর 7, 2024
by

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মামুনের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ফুটবল সতীর্থ জাহিদ হাসান এমিলি এই খবরটি নিশ্চিত করেছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশের সাবেক স্ট্রাইকার এমিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে মামুনের ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি লিখেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। কিছুক্ষণ আগে তার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। আমি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার বিষয়ে নিজেও কথা বলেন মামুনুল। তিনি কালবেলাকে জানান, ‘আমার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে।’ এসময় তিনি আর কিছু বলতে পারছিলেন না। আশপাশে লোকজনের চিৎকার-চেচামেচির শব্দ শোনা গেছে। মামুনুল কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরে অবশ্য আরেকটি গণমাধ্যমকে মামুন জানান বেশ কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এর আগে তারা একটি জায়গা দখলের চেষ্টা করলে মামুন বাধা দেন, এবং সেই প্রতিশোধ নিতে তারা তার বাড়িতে হামলা করে।

হামলাকারীদের সম্পর্কে মামুনুল বলেন, ‘তাদের মধ্যে কামাল, মুক্তি, ওয়াদুত ও ফয়সাল রয়েছে। এদের মধ্যে দুজন আওয়ামী লীগ এবং দুজন বিএনপির সাথে সম্পৃক্ত। এছাড়া তারা মাদক কারবারের সাথেও জড়িত।’

এ ঘটনার বিস্তারিত জানতে চট্টগ্রামের সদরঘাট থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। তবে মামুনুলের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও এমন হামলা কেন ঘটল, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বহু নায়িকাকে দেখেছি, তোমার সুগন্ধ সেরা : রাভিনাকে শাহরুখ

ক্যারিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন শাহরুখ খান। বলিউডে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু