গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

সেপ্টেম্বর 9, 2024

অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো সফরকারী অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ উইকেট ও ৭০ রানে জিতেছিলো অসিরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো মিচেল মার্শের দল। বোলিংয়ে ৩ উইকেট দখলের পর ব্যাটিংয়ে অনবদ্য ৬২ রান করেন গ্রিন। 
এডিনবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেনের ব্যাটিংয়ে প্রথম ১১ ওভারে ৩ উইকেটে ৮২ রান তুলেছিলো স্কটল্যান্ড। মিডল অর্ডার ব্যাটাররা ভালো করতে না পারায় বড় সংগ্রহ পায়নি স্কটিশরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে তারা। 
টানা দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি পাওয়া ম্যাকমুলেন করেছেন ৫৬। তার ৩৯ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিলো। গ্রিন ৩৫ রানে ৩টি ও অ্যারন হার্ডি এবং এসিন অ্যাবট ২টি করে উইকেট নেন। 
১৫০ রানের টার্গেটে ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১২ ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক খালি হাতে ফিরেন। এর আগে অভিষেক ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি ম্যাকগার্ক। 
ওপেনারদের ব্যর্থতার ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মিচেল মার্শ, গ্রিন ও টিম ডেভিড। তৃতীয় উইকেটে মার্শের সাথে ৩৬ বলে ৬১ এবং চতুর্থ উইকেটে ডেভিডকে নিয়ে ৩০ বলে ৫২ রানের জুটি গড়েন গ্রিন। মার্শ ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩১ এবং ডেভিড ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৪ বলে ২৫ রান করেন ডেভিড। 
মার্শ-ডেভিড ফেরার পর হার্ডিকে নিয়ে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৩ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন গ্রিন। ২টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৬২ রান করেন গ্রিন। ১১ রানে অপরাজিত থাকেন হার্ডি। ক্যারিয়ার সেরা ব্যাটিং-বোলিং পারফরমেন্সে ম্যাচ সেরা হন গ্রিন।
যুক্তরাজ্য সফরে স্কটল্যান্ড সিরিজ শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১১ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি এবং ১৯ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। 
 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কুমিল্লায় স্থিতিশীল, ফেনীতে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলা, ত্রিপুরার সীমান্তবর্তী

রাশিয়ার ওপর ‘বিশাল’ ড্রোন হামলা ব্যর্থ করার দাবি মস্কোর 

মস্কো রবিবার বলেছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি ‘বিশাল’ ড্রোন হামলা