কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-খুন: ২৫ দেশের ১৩০ শহরে বিক্ষোভ

সেপ্টেম্বর 9, 2024
by

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে।

২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে আয়োজিত এই বিক্ষোভে তারা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবি জানান। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কলকাতা শহরের একটি হাসপাতালে একজন প্রশিক্ষণার্থী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার সদস্য রোববার ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে বিক্ষোভ করেছেন বলে আয়োজকরা বলেছেন।

রয়টার্স বলছে, ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলোতে ছড়িয়ে পড়ার আগে জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরজুড়ে বৃহৎ এবং ছোট দলে এই বিক্ষোভ শুরু হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬০টি শহরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবাদ করছে এবং রোববার বিভিন্ন দেশে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ভারতজুড়ে চলমান সেই বিক্ষোভের সঙ্গেই যোগ দেন।

চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের পাশাপাশি একজন সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

সুইডিশ রাজধানী স্টকহোমে আয়োজিত বিক্ষোভে প্রধানত কালো পোশাক পরিহিত নারীরা সার্জেলস টর্গ স্কোয়ারে জড়ো হন। এসময় তারা বাংলায় গান গাওয়ার পাশাপাশি ভারতীয় নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য নিরাপত্তার দাবি জানান।

প্রতিবাদের সংগঠক দীপ্তি জৈন বলেন, ‘ডিউটি ​​করার সময় একজন তরুণ প্রশিক্ষণার্থী ডাক্তারের বিরুদ্ধে সংঘটিত এই জঘন্য অপরাধের খবর আমাদের প্রত্যেককে হতবাক এবং বিস্মিত করেছে।’

দীপ্তি জৈন এখন একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক শিক্ষার্থী। গত মাসেও যুক্তরাজ্যে তিনি নারী ডাক্তারদের বিক্ষোভের আয়োজন করেছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মহাসপ্তমী উদযাপিত : আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বৃহস্পতিবার
আফগানিস্তানের জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় আফগানিস্তানের

পেসার গুলবাদিন নাইবের বোলিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নজির