দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠন

সেপ্টেম্বর 9, 2024

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।
এই কমিটি ফ্যাসিবাদের মূল থেকে উচ্ছেদ করে দেশকে পুনরুদ্ধার করার জন্য জন-সংবেদনশীল নীতি প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কাজ করবে উল্লেখ করে পাটোয়ারী তার বক্তৃতায় বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে। 
তিনি বলেন, এর আগেও এমন উত্থান ঘটেছে যা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি।
খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক প্লাটফর্মের পূর্বশর্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে।
কমিটি শিগগিরই পর্যায়ক্রমে সারাদেশের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে বলেও জানান তিনি।
কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নৃশংস হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন পেশাজীবী এবং বিশেষজ্ঞদের নিয়ে সংলাপের আয়োজনসহ ৮টি প্রাথমিক কাজ ঘোষণা করেছে। কমিটি যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরী, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, মো. প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আবদুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা,  সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেজবাহ কামাল, আতাউল্লাহ, এসএম শাহরিয়ার, মঞ্জুর-আল-মতিন, প্রীতম দাস, তাসনুভা জাবিন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুসফিক-উস-সালেহীন, তাহসিন রেজা, হাসান আলী খান, মোহাম্মদ আবদুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্লাহ আল মামুন ফয়সাল, মোহাম্মদ ফরহাদ আলম ভূঁইয়া, এসএম সুজা, মো. আরিফুর রহমান, কানেতা-ইয়া-লাম-লাম, সৈয়দ আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মোহাম্মদ মুক্তাদির ও আকরাম হোসেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অর্থ আত্মসাৎ মামলা বাতিলে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন

অর্থ আত্মসাতের অভিযোগের আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন

নরসিংদীতে আরএফএলের কারখানায় আগুন

নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট)