সুদের টাকা লেনদেনের ঘটনায় ব্যবসায়ীকে হত্যা

সেপ্টেম্বর 15, 2024
by

রংপুরের মিঠাপুকুরে সুদের প্রায় ৩০ লাখ টাকার লেনদেনের ঘটনায় মোক্তারুল ইসলাম ভোদল নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মোক্তারুল হত্যাকাণ্ডের আদ্যোপান্ত তুলে ধরেন রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, গত ৯ সেপ্টেম্বর মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের কলম উদ্দীনের ছেলে সুদের করবারি মোক্তারুল ইসলাম ভোদল (২৬) বিকেলে বাড়ি থেকে বের হয় কিন্তু রাত সাড়ে ১১টার দিকে বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে তার গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় মোক্তারুল ইসলাম ভোদলের মা কল্পনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় গত ১১ সেপ্টেম্বর একটি মামলা করেন।

পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার হত্যার পরিকল্পনাকারী তহিদুল ইসলাম ও আল আমিন মিয়াকে মিঠাপুকুরের পায়রাবন্ধ থেকে গ্রেপ্তারসহ নিহত মোক্তারুলের মোটরসাইকেল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধিতার কারণেই মোক্তারুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মূলত ভোদল এক ব্যক্তির কাছে সুদের প্রায় ৩০ লাখ টাকা পায়। ধারণা করা হচ্ছে, এই টাকা যেন ফেরত দেওয়া না লাগে সে কারণেই পরিকল্পিতভাবে ভোদলকে হত্যা করা হয়েছে।

পুলিশ সুপার জানান, আমরা গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করব। একইসঙ্গে অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নয়াদিল্লিতে কুম্ভমেলার যাত্রীদের হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১৮

ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে তিন শিশু

ছাত্রসমাজের ভূমিকা শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান

নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির