শুটিং, চাকরি, ফ্যামিলি নিয়ে জীবনে অনেক প্যারা : শবনম ফারিয়া

সেপ্টেম্বর 16, 2024
by

অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সংসার জীবনে বিচ্ছেদের মুখ দেখেছেন। নিজের বাবাকে হারিয়েছেন। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। যেখানে জানান, যে তার জীবনে শুটিং, চাকরি, ফ্যামিলি নিয়ে অনেক প্যারার মধ্যে রয়েছেন।

ফারিয়া পোস্ট করে লিখেছেন, ‘ভাই আপনারা কারা গিয়ে মানুষের পোস্টে এমন কমেন্ট দেন, মানুষ মনে করে আমি ফেক একাউন্ট বানায় কমেন্ট দিছি, আবার এইসবের স্ক্রিনশট আমার কাছে আসে। এত সময় কোথেকে পান? কেন এমন করেন? কি আনন্দ পান? নাকি কেউ নিজেরাই লিখে প্রিটেন্ড করে আমি তাদের নিয়ে চিন্তিত। যেইটাই হোক এইসব কইরেন না আল্লাহ্ ওয়াস্তে।’

শুটিং, চাকরি, ফ্যামিলি নিয়ে জীবনে অনেক প্যারা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষের এইটুকু সেন্সের অভাব আছে, যেই জিনিস আমি নিজ থেকে ছুড়ে ফেলে দিয়েছি, আমি আবার রাস্তায় গিয়ে দেখবো না আমার ছুড়ে ফেলা জিনিস কে কুড়ায় পেলো কিংবা কুড়ায় পেয়ে সে সেইটা মাথায় তুলে নাচে নাকি ডাস্টবিনে আবার ফেলে দিচ্ছে! জীবন, শুটিং, চাকরি, বাসা, ফ্যামিলি সব নিয়ে অনেক প্যারা আমার জীবনে, ফেলে দেয়া জিনিসের পিছনে দেয়ার মতো এত সময়, ইচ্ছা , আগ্রহ কিংবা সুযোগ কোনোটাই নাই! আল্লাহর কসম।’

তার ভাষ্য, ‘যাদের জীবনে কোন এচিভমেন্ট নাই, নিজের যোগ্যতায় কিছু করে দেখানোর যোগ্যতা নাই, তাদের “মুই কি হনু রে” বলে একটা বিষয় থাকে, মনে করে দুনিয়া তাদের কেন্দ্র করে ঘুরতেছে, দুনিয়া অনেক বড়। আমার দুনিয়া এখন আল্লাহর রহমতে অনেক বড়, অনেক বিস্তৃত! জীবনের কোন একটা সময়ে আবেগের বসে করে ফেলা ভুল, কিছু সময়ের পর সেই ভুল শোধরাতে পেরে সেইটা নিয়ে আফসোস করার মতো বোকা আমি না।’

ফারিয়া আরও লিখেছেন, ‘আমার একটা সময় পর্যন্ত কষ্ট ছিল, আমার মনে হইতো আমার সাথে অনেক ইনজাস্টিস হইছে। কিন্তু এখন আমি জানি সবই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ ভুল শোধরানোর সুযোগ সেইজন্যই দিয়েছে, যাতে মানুষ সামনে এগিয়ে গিয়ে আল্লাহর বাকি সব রহমতের দেখা পায়। আমি বিশ্বাস করি আমার সাথে যারা ইনজাস্টিস করেছ, আল্লাহ তাদের প্রাপ্য তাদের দিয়ে না হয় তাদের আসে পাশের মানুষ, পরবর্তী প্রজন্ম তাদের দিয়ে হলেও বিচার করবে।’

পোস্টের শেষে বলেন, ‘আমি এইসব ফালতু জিনিস নিয়ে লিখার বয়স পার করে ফেলসি, তাও এক গাদা স্ক্রিনশট পেয়ে লিখলাম।  আমি জীবনে অনেকদুর আগায় আসছি।  সামনে সোশ্যাল মিডিয়াতে দেয়ার জন্য অনেক বড় সুসংবাদও আছে (ক্যারিয়ার/লেখাপড়া বিষয়ক) আমি আর জীবনের কোন পর্যায় করে ফেলা ভুল নিয়ে কিছু লিখতে চাই না, সামনে লিখার অনেক বড় বড় টপিক আছে, অনেক বড় পরিসরে লেখা/কথা বলার সুযোগ আসছে, সেগুলো নিয়েই ভাবতে চাই।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জয়সওয়ালের আউটে নতুন বিতর্কে কোহলি, দুয়োধ্বনি দর্শকদের

ক্যারিয়ারের শেষ সময়টাতে একের পর এক নতুন বিতর্কে জড়াচ্ছেন বিরাট

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই

ঢাকা, ২২ আগস্ট ২০২৪: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো