আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী

সেপ্টেম্বর 18, 2024
by

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন ট্রাম্প। এ সময় মোদীর প্রশংসাও করেন সাবেক এই প্রেসিডেন্ট

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ ‘কোয়াড লিডারস সামিট।’

মোদীর এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদী) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছেন। এ ছাড়া মোদীকে ‘অসাধারণ’ বলেও আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদী। পরদিন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’- শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো, ‘একটি ভালো আগামীর জন্য বহুপক্ষীয় সমাধান’।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অ্যাডভোকেট আব্দুল লতিফ (৬০) নামের এক আওয়ামী লীগ