তোমার শূন্যতা কখনো পূরণ হবে না : অপু বিশ্বাস

সেপ্টেম্বর 18, 2024
by

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালি বিশ্বাস। 

মায়ের মৃত্যুর পর লড়াইটা কঠিন হয়ে যায় এই অভিনেত্রীর। কারণ বিগত দিনগুলোতে নিজের সন্তান ও মাকেই নিয়েই ছিল অপুর জগত। 

যে কারণে মা হারানোর চার বছরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। মঙ্গলবার দিবাগত রাতে এক স্ট্যাটাসে মায়ের স্মৃতিচারণে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে অপু বিশ্বাস লিখেছেন, চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। 

এই নায়িকা লেখেন, জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ, এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।

সবশেষ অপু বিশ্বাস লেখেন, মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন,সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জীবনের শেষ সময়ে শেফালি বিশ্বাস মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পোশাক খাতে অস্থিরতায় দেশি-বিদেশি চক্র জড়িত: শ্রম সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন,

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত কুয়েটের ৪ শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ভিসি প্রফেসর ড. মোহাম্মদ