সীমান্ত থেকে সরে গেলো লেবাননের সেনারা

অক্টোবর 1, 2024
by

দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার শঙ্কার মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনারা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে লেবাননের সেনাবাহিনীর সেনারা সরে যেতে শুরু করেন। এরফলে এখন সীমান্ত পাহারায় শুধুমাত্র হিজবুল্লাহর যোদ্ধারা থাকবে।

লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণ আলাদা। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে হিজবুল্লাহর যোদ্ধাদের। এতে যুক্ত হচ্ছে না লেবাননের সরকারি সেনারা।

লেবানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এ কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তথ্যের সত্যতাও নিশ্চিত করেননি। আবার এ তথ্য অস্বীকারও করেননি।

রয়টার্সকে মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা যেভাবে সীমান্তে অবস্থান নিয়েছে; তাতে ধারণা করা হচ্ছে লেবাননে তারা খুবই অল্প সময়ের মধ্যে স্থল হামলা চালাবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ‘পরবর্তী ধাপের’ অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে, এরমাধ্যমে মূলত লেবাননে স্থল হামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম গতকাল সোমবার জানান, ইসরায়েলের স্থল হামলা এবং দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত আছেন। যদিও গত ১০ দিনে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহকে অনেকটাই দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েল স্থল হামলা চালালে হিজবুল্লাহ কতটা সফল পাবে সেটি স্পষ্ট নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঢাবির কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক জাহাঙ্গীরের যোগদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. এম জাহাঙ্গীর

‘ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনা পাচার করানো হয়’

দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে