হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল

নভেম্বর 26, 2024
by

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সব ঠিক থাকলে শিগগরই লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেবে ইসরায়েল।

আপতত এই বিরতির মেয়াদ হবে ২ মাস। পরে পরিস্থিতি সাপেক্ষে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য।

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগ আর প্রচেষ্টার ফলাফল সম্ভাব্য এই যুদ্ধবিরতি; তবে যেহেতু ওই অঞ্চলের অবস্থা এমন যে যেকোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে, তাই যুক্তরাষ্ট্র ও ফ্রান্স— উভয়ই এ ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিয়ষক মুখপাত্র জন কিরবি সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “সবকিছু ঘটার আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই, তবেক আমরা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি।”

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও প্রায় একই তথ্য জানানো হয়।


যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত নিয়ে আপত্তি নেই বৈরুতেরও। চুক্তির যে খসড়াটি লেবাননের দেওয়া হয়েছিল, তা ইতোমধ্যে বৈরুত অনুমোদন করেছে জানিয়েছে সরকারের চারটি উচ্চপর্যায়ের সূত্র।

 চুক্তিতে কী কী শর্ত রয়েছে— সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই  আভাস পাওয়া গেছে যে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে যুদ্ধবিরতির সময় শান্তি সংলাপ চলবে দুই প্রতিবেশী দেশের সরকারের প্রতিনিধিদের মধ্যে।

সংলাপে লেবানন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। মূলত হিজবুল্লাহর সঙ্গে নাবিহর মিত্রতার কারণেই তাকে প্রতিনিধি দলের প্রধান করা হয়েছে।

প্রসঙ্গত, ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। এ অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত এক বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫ শতাধিক। তবে আইডিএফের দাবি, এই নিহতদের মধ্যে অন্তত ৯৪০ জন হিজবুল্লাহ কমান্ডার ও যোদ্ধা রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে।

বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। 

ইসরায়েলি বাহিনীর অভিযানে ইতোমধ্যে লেবাননে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শিক্ষকদের অপমানের বিষয়ে যা বললেন সমন্বয়ক আবু বাকের

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারাল ভুটান

ব্যাকভলি এক সতীর্থের মাথা হয়ে যখন ওয়াঙচুক কিগার কাছে আসে,