সাকিব ইস্যুতে নতুন কী বললেন ক্রীড়া উপদেষ্টা

অক্টোবর 4, 2024
by

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব আল হাসান। ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নেন তিনি।

হত্যা মামলার আসামী হওয়া শর্ত জুড়ে দেন নিরাপদে দেশত্যাগের। সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান নিরাপত্তা দিতে অপারগ তারা। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন ক্রিকেটার সাকিবের নিরাপত্তা রয়েছে। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে তিনি নিশ্চিত নন।

এবার নতুন করে তার ব্যক্তিগত চাওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। সেখানে সাকিবের অবসর ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান ব্যক্তিগতভাবে তিনি চান সাকিবের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক।

দেশে খেলতে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’

দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ চাইলেন সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা ও লেবাননে একের পর এক

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়

রাতের মধ্যে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০