হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হলো হেলিকপ্টারে

অক্টোবর 4, 2024
by

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল।

তুরস্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ড এর শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, হতাহত ইসরায়েলি সেনাদেরকে অন্তত দুটি হেলিকপ্টারে তোলা হচ্ছে। এসময় আশপাশে বেশকিছু সামরিক যানও দেখা যায়।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল-রাসের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। পরে হতাহত সেনাদের উদ্ধারে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজন অফিসারও রয়েছে।

গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রতিটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া, যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদের কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে।

হিজবুল্লাহর গুণগত-হিসেবি হামলা এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

বরিশাল-ঢাকা মহাসড়কে দুটি বাস ও তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে অন্তত

দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার বাস

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে সজোরে ধাক্কা দেয়