সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

অক্টোবর 10, 2024
by

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবারও নতুন কলাভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘সীমান্তে হত্যা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’, ‘ভারতীয় প্রকল্প, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ বলেন, স্বৈরাচার পতনের পর আমাদের বিরুদ্ধে গুজব রটানো হয়েছিল যে আমরা নাকি সংখ্যালঘুদের হত্যা করছি। তবে সত্য হলো, বাংলাদেশ কখনো সংখ্যালঘুদের ওপর হামলা বা হত্যার পথ অবলম্বন করেনি। বরং ভারত তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করে। স্বৈরাচার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই একটি সরকার এসেছে। আমরা প্রত্যেক হত্যার বিচার দাবি করছি। আমরা দিল্লির তাঁবেদার হতে চাই না।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, স্বাধীনতার পর থেকে আমরা ভারতের বন্ধু হতে চেয়েছি কিন্তু ভারত প্রতিদানে আমাদের লাশ ও বন্যা দিয়েছে। আমাদের দুই দেশের অভিন্ন নদীর অধিকার সমানভাবে রক্ষা করা উচিত। কিন্তু শুষ্ক মৌসুমে তারা আমাদের পানি দেয় না, বর্ষার মৌসুমে পানি দেয়। ফলে আমরা খরা ও বন্যার শিকার হচ্ছি। আমি মোদি সরকারকে বলতে চাই, আপনারা নদী আইন লঙ্ঘন করছেন, এর পরিণতি ভালো হবে না। যদি আর সীমান্তে লাশ পড়ে, আমরা ভারতীয় হাইকমিশন ঘেরাও করব। আমাদের বন্ধু হয়ে থাকুন, আগ্রাসনের পথে হাঁটবেন না।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ওয়ায়েজ রিজন, স্বপন আহমেদ, ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী

মেসির সঙ্গে বার্সায় ফিরছেন অনেক কিংবদন্তি!

লিওনেল মেসিসহ বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ জায়ান্টদের আরও অনেক কিংবদন্তি। আগামী