টানা বৃষ্টিতে ডুবে গেছে ২ হাজার বিঘার ধানক্ষেত

অক্টোবর 10, 2024
by

কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বামনকোলা-গাড়ীষাপাড়া বিলের দেড় থেকে দুই হাজার বিঘার ধানক্ষেত। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় শিষ বের হওয়া ধান গাছে ধরেছে পচন। পানি নিষ্কাশন না হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে ওই বিল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। পানি নিষ্কাশনের সব পথ বন্ধ হওয়ায় অস্থায়ীভাবে নালা কেটে এক বিলের পানি অপর বিল দিয়ে বের করার উদ্যোগ নিলে বাধা দেয় এলাকাবাসী। সুরাহা না হওয়ায় এখনো জলাবদ্ধতায় বামনকোলা-গাড়িষাপাড়া বিলের দেড় থেকে দুই হাজার বিঘার ধানক্ষেত। ফলে স্থায়ী জলাবদ্ধতার শঙ্কায় বিলের ধান নিয়ে অনিশ্চিতায় পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে বামনকোলা-গাড়িষাপাড়া বিলে হয়েছে জলাবদ্ধতা। এতে দেড় থেকে দুই হাজার বিঘার জমির ধান পানির নিচে। বিলের জলাবদ্ধতা নিরসনে কালভার্ট করা হলেও এর শুধু চিহ্ন দেখা যায়। উভয় বিলে দুই পাশে রাস্তা সংলগ্ন অনেকে করেছেন বাড়ি। অপরদিকে পুরাতন বামনকোলা গ্রামে নতুন পশ্চিম পাড়া নজরুলের বাড়ির কাছে বিলের পানি গড়ানোর মেইন কালভার্ট থাকলে দখলে সেটাও বন্ধ দেখা যায়। বামনকোলা-গাড়িষাপাড়া বিলের কৃষকরা জানান, বামনকোলা-গাড়িষাপাড়া বিলে প্রায় দেড় থেকে দুই হাজার বিঘা কৃষি জমি রয়েছে। আগে এই বিলে দুই ফসল হতো। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এখন এক ফসল হয়। কয়েকদিন টানা বৃষ্টি হলে জলাবদ্ধতায় জমির সে ফসলও নষ্ট হয়ে যায়। গত ১৫ বছর ধরে এমন ভোগান্তি ভোগ করে আসছেন তারা। বিগত সরকারের আমলে বার বার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবগত করলে তারা আশ্বাস দিলে বাস্তবে দেখা যায় না কোনো উদ্যোগ।

বামনকোলা-মশিন্দা বিলের কৃষকরা জানান, বামনকোলা-গাড়িষাপাড়া বিলের পানি নিষ্কাশন মেইন কালভার্ট চান উন্মুক্ত। এ কালভার্ট উন্মুক্ত হলে বামনকোলা-গাড়িষাপাড়া বিলে আর কোনো জলাবদ্ধতা হবে না। নয়তো বামনকোলা-গাড়িষাপাড়া বিলের পানি বামনকোলা-মশিন্দা বিল দিয়ে গড়ানো হলে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় এ বিলেও কোনো ফসল হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, বেশি দিন ধানক্ষেত জলাবদ্ধতায় থাকলে ফলন কম হবে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সঙ্গে পরামর্শ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, কয়েকদিন টানা বৃষ্টিতে বামনকোলা-গাড়ীষাপাড়া বিলে ধান খেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনের পর কৃষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে স্থায়ী সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

তাবলীগ জামাতের চলমান দ্বন্দ নিরসনে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা

লাল পাসপোর্ট বাতিল করছে সরকার

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত পাসপোর্টসহ সব