টেনিস কিংবদন্তি নাদালের অবসর ঘোষণা

অক্টোবর 10, 2024
by
nadal

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চোটজর্জর সময় পার করছিলেন স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। চলতি মৌসুম শেষেই নিজের ব্যাট ও বুটজোড়া তুলে রাখবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ৩৮ বছর বয়সী নাদাল আগামী মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনালে নিজের শেষ ম্যাচ খেলবেন।

আজ (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় নাদাল বলেন, ‘পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিতে আমি হাজির হয়েছি। বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর খুবই কঠিন সময় পার করেছি, বিশেষত শেষ দুই বছর। এ ধরনের সীমাবদ্ধতা নিয়ে আমি খেলা চালিয়ে যেতে পারব বলে মনে করি না।’

টেনিসের পুরুষ এককে সর্বকালের দ্বিতীয় সেরার খেতাব নিয়েই অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল দীর্ঘ সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনে রেকর্ড সর্বোচ্চ ১৪টি শিরোপা জয়ের পথে নাদাল রোলা গাঁরোয় ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতেই জিতেছেন।

এ ছাড়া ইউএস ওপেনে চারবার, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে দুইবার করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই স্প্যানিশ টেনিস তারকা। অলিম্পিক গেমসেও তিনি হতাশ করেননি। যেখানে সিঙ্গেল এবং ডাবল উভয় বিভাগেই স্বর্ণ জিতেছেন নাদাল। এ ছাড়া স্পেন তার কল্যাণে সর্বোচ্চ পাঁচবার ডেভিস কাপের টাইটেল জিতেছে, শেষটি এসেছে ২০১৯ সালে।

নাদাল প্রথমবার এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০০৮ সালের আগস্টে। এরপর দীর্ঘদিন তিনি বিশ্ব টেনিসের এক নম্বরে ছিলেন। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২টি শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। ফরাসি ওপেনে রেকর্ডধারী নাদালকে বলা হয় ক্লে কোর্টের রাজা। যদিও চোটের কারণে আর সাম্প্রতিক সময়ে সেভাবে আর ফিরতে পারেননি। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল।

বিদায়বেলায় আত্মতৃপ্ত নাদাল, বলছেন ভাবনার চেয়ে বেশি জয়ের কথা। একইসঙ্গে নিজ দেশের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে পারা নিয়েও তিনি উচ্ছ্বসিত, ‘ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাকিবের নিরাপত্তা ইস্যুতে পাল্টা যে শর্ত দিলেন ক্রীড়া উপদেষ্টা

দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশের ক্রিকেট

পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড

চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালি