পূজা মণ্ডপের জন্য বরাদ্দ সিসি ক্যামেরা উধাওয়ের অভিযোগ

অক্টোবর 10, 2024
by

সুনামগঞ্জের শাল্লায় দুর্গাপূজার মণ্ডপে লাগানোর জন্য বরাদ্দ সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া খোঁজ পাওয়া যায়নি ৩২টি পূজামণ্ডপে ব্যবহৃত শত শত ফুট ক্যাবলেরও।

বুধবার (৯ অক্টোবর) উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এসব অভিযোগ করেছেন।

পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত থাকার কথা কালবেলাকে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব জয়ন্ত সেন।

তাদের অভিযোগ গত বছর (২০২৩) পূজার সার্বিক নিরাপত্তার স্বার্থে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে উপজেলার ৩২টি মণ্ডপের জন্য সরকারের বরাদ্দকৃত ১৬ টন চাল বিক্রির অর্থ দিয়ে ৬৪টি সিসি ক্যামেরা, ৩২টি হার্ডডিস্ক, কয়েকশো ফুট ক্যাবলসহ মালামাল ক্রয় করেন। গত বছর ৩২টি পূজামণ্ডপে ৩২টি হার্ডডিস্ক ও প্রতিটি মণ্ডপে দুটি করে ক্যামেরা লাগানো হয়েছিল। পূজার পরে (২০২৩) প্রতিটি পূজা মণ্ডপ থেকে এসব মালামাল সংরক্ষিত রাখার কথা বলে উপজেলা প্রশাসন নিয়ে যান।

পূজার এসব মালামাল সুরক্ষিত রাখার পরিবর্তে হয়ে গেল গায়েব। উপজেলা পরিষদের সংরক্ষণাগার থেকে কীভাবে গুরুত্বপূর্ণ মালামাল উধাও হয় এ ঘটনায় হতবাক উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কালবেলার সঙ্গে কথা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের।

তিনি বলেন, বিগত বছরের (২০২৩) ৩২টি পূজা মণ্ডপের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিক্রি করে ৩২টি পূজামণ্ডপে ৩২টি হার্ডডিস্ক ৬৪টি সিসি ক্যামেরাসহ কয়েকশো ফুট ক্যাবল ক্রয় করা হয় তৎকালীন ইউএনওর নির্দেশে। অথচ এসব ক্রয়কৃত পূজা কমিটির মালামাল উধাও হওয়ায় আমরা অনেকটা হতবাক হয়েছি। প্রশাসনের হেফাজতে থাকা এসব মালামাল গেল কোথায়? বিষয়টি তদন্ত করা দরকার। বর্তমান প্রশাসনের কাছে কিছু মালামাল রয়েছে। এসব ঠিকঠাক রয়েছে কি না পূজা শুরু হলেও আমরা এখনো জানতে পারিনি।

উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত ইউএনও মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, জাতীয় নির্বাচনের সময় ৯টি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। বাকি হার্ডডিস্ক ও ক্যামেরাগুলো কোথায় আছে তার জন্য ইনভেস্টিগেশন করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পানমশলার বিজ্ঞাপন নিয়ে ট্রল, মুখ খুললেন অজয়

পানমশলার বিজ্ঞাপনে কাজ করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড হিরো অজয়

চট্টগ্রামে জব্বারের বলী খেলার ১১৬তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলী খেলার