বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন পাক অধিনায়ক

অক্টোবর 10, 2024
by

সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে যখন আগামীকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার প্রস্তুতি চলছে, সেই সময় তিনি বড় দুঃসংবাদ পেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাতিমার বাবা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরছেন পাক অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফাতিমার অলরাউন্ড পারফরম্যান্সেই পাক নারীরা শ্রীলঙ্কাকে হারিয়েছিল। যেখানে আগ্রাসী ব্যাটিংয়ে ৩০ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি শিকার করেছেন ২টি উইকেট। যদিও পরের ম্যাচে পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই অবস্থায় ফাতিমার অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ধাক্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাতিমা পাকিস্তানের সবচেয়ে কম বয়সী (২২) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। প্রথম ম্যাচের পর ভারতের বিপক্ষেও পরপর জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের দুই উইকেট নিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। তবে হার এড়াতে পারেনি পাকিস্তান। ফাতিমার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

নিদা দার দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন ফাতিমা সানা। তাদের আগের ব্যাটিং কৌশলে পরিবর্তন আসছে এর পর থেকে। বর্তমানে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান পাক মেয়েদের। ২ ম্যাচে একটি করে জয় ও হারে তাদের পয়েন্ট ২।

দুই ম্যাচের মধ্যে শতভাগ জয় নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। তিন ম্যাচে দুই জয়ে ভারতের অবস্থান দুইয়ে, তাদেরও পয়েন্ট ৪। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিউজিল্যান্ডের, তাদের অবস্থান চারে। তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কা এখনও জয়ের দেখা পায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ

নরসিংদীর মাধবদীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ

ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা

ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  দেশটির প্রতিরক্ষামন্ত্রী