৬ বছর প্রেমের পর বিয়ে করছেন শিরিন শিলা

অক্টোবর 10, 2024
by

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হবে এই নায়িকার। শিরিন শিলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শিলার হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হবে।

এ ব্যাপারে শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

সাজিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি আমরা। এই সময়টায় আমরা একে অপরকে চিনেছি জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে আজ। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরবর্তীতে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। এছাড়া হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে তার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

উদ্বোধন হলো বিআরটি প্রকল্পের বাস, যানজট থেকে মুক্তির আশা

গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস সার্ভিস।

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চার যাত্রী নিহত হয়েছেন।