অক্সফোর্ডের আচার্য পদে ৩৮ প্রার্থীর নাম ঘোষণা, নেই ইমরান খান

অক্টোবর 16, 2024
by

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য পদের জন্য ৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে, বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আচার্য হওয়ার দৌড়ে রয়েছেন এই প্রার্থীরা। তবে প্রার্থী তালিকায় নাম নেই এই বিশ্ববিদ্যালয়ের আচার্য পদের নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে আবেদন করা পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের।

আচার্য পদের তালিকায় থাকা প্রার্থীরা হংকংয়ের সাবেক গভর্নর ক্রিস প্যাটেনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন; যিনি ২১ বছর পর গত জুনে অবসরে গেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদটি ‘সেরেমনিয়াল’ বা আনুষ্ঠানিক। ১২২৪ সাল থেকে এই পদে নিয়োগ দিয়ে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

ক্রিস প্যাটেনের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণের এই প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাই-প্রোফাইল ব্যক্তিরা রয়েছেন। তাদের মধ্যে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাবেক নেতা ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, লেবার পার্টির সাবেক ইইউবিষয়ক বাণিজ্য কমিশনার পিটার ম্যান্ডেলসন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভও রয়েছেন।

তবে ৮০০ বছরের ইতিহাসে এবারই প্রথম অক্সফোর্ডের আচার্য পদের বসার প্রত্যাশা করছেন স্কটিশ আইনজীবী এলিশ অ্যাঞ্জিওলিনি। ২০২১ সালে লন্ডনে ৩৩ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভ সারাহ এভারার্ডকে ধর্ষণ, অপহরণ এবং হত্যার অভিযোগে পুলিশের শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন এলিশ।

অ্যাঞ্জিওলিনি বর্তমানে অক্সফোর্ডের সেন্ট হিউজ কলেজের অধ্যক্ষ। এই কলেজের সাবেক শিক্ষার্থী যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।


অক্সফোর্ডের সোমারভিল কলেজের আরেক অধ্যক্ষ জ্যান রয়েলও এবারে আচার্য পদের দৌড়ে আছেন। তিনি সাবেক লেবার দলীয় নেতা নীল কিনকের সাবেক উপদেষ্টা ও হাউস অব লর্ডসের নেতার দায়িত্ব পালন করেছিলেন।

গত আগস্টে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লন্ডন-ভিত্তিক একজন মুখপাত্র বলেছিলেন, সাবেক এই প্রধানমন্ত্রী অক্সফোর্ডের আচার্য পদের জন্য আবেদন জমা দিতে চান। পরে অক্সফোর্ডের আচার্য পদের নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে আবেদন করেন ইমরান খান। 

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান দুর্নীতি, সহিংসতায় উসকানিসহ বিভিন্ন ধরনের অভিযোগে এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। যদিও দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

১৯৭২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইমরান খান। ১৯৭৫ সালে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেটে বহু পুরস্কার জিতেছেন তিনি। দেশের রাজনীতিতে প্রবেশের আগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে করা আবেদন বাতিলের ক্ষেত্রে চারটি মানদণ্ড বিবেচনা করা হয়েছে। এসব মানদণ্ডের ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে থেকে যুক্তরাজ্যের শুল্ক কর্তৃপক্ষ ‘‘যোগ্য এবং উপযুক্ত ব্যক্তি’’ হিসাবে বিবেচিত নয় বলে অযোগ্য ঘোষণা করে।

দুই দফার ভোটের পর আগামী ২৫ নভেম্বরের সপ্তাহে নতুন আচার্যের নাম ঘোষণা করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্রধানের দায়িত্ব পালন করে আচার্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পরামর্শ ও তহবিল সংগ্রহের কাজও করেন আচার্য।

বিশ্ববিদ্যালয়ের আইনে সংশোধন আনায় নতুন আচার্য আগামী ১০ বছরের বেশি সময়ের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পদে থাকবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আ.লীগের আমলে বিদ্যুৎ খাতে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন হয়েছে

বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প

পরাজিত শত্রুদের চক্রান্ত প্রতিরোধে জনগণকে সতর্ক ও সজাগ থাকতে হবে : মির্জা ফখরুল

ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম