২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান

নভেম্বর 10, 2024
by

পার্থে অস্ট্রেলিয়ার পেস কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসাররা। সেই আগুনে পুড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। অবশ্য পুরো সিরিজেই দাপট ছিল শাহিন-রউফ-নাসিমদের। যাদের তোপে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ১৪০ রানেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায়। যা ৮ উইকেট এবং ২৩.১ ওভার হাতে রেখেই পেরিয়েছে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দল। 

একইসঙ্গে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর তারা ওয়ানডে সিরিজ জিতল। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হলো ২২ বছর। অথচ মেলবোর্নে সিরিজটা শুরু হয়েছিল অজিদের ২ উইকেটের জয় দিয়ে। পিছিয়ে থেকেও পরপর দুই জয়ে রিজওয়ান-বাবররা সিরিজ নিশ্চিত করলেন।

অ্যাডাম জাম্পার বলে লং-অন দিয়ে চার হাঁকিয়ে জয় নিশ্চিতের পর ক্রিজে থাকা বাবর-রিজওয়ান দুই হাত শূন্যে তুলে ধরেন। লম্বা সময় পর সিরিজ জয় যেন তাদের অনেক কিছু থেকে হাফ ছেড়ে বাঁচিয়েছে। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই চাপের পাহাড় তৈরি করেছিল। সেই পাহাড় ডিঙাতে অস্ট্রেলিয়া সিরিজকে বেছে নিলেন বাবররা।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ফিল্ডিং নেয় সফরকারীরা। সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও অস্ট্রেলিয়া পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক খেলেননি ম্যাচটিতে। ফলে জশ ইংলিসের নেতৃত্বে নামা স্বাগতিক শিবিরে অভিজ্ঞদের অভাব ভালোভাবেই টের পাওয়া গেছে। উল্লেখযোগ্য রান (৩০) পেয়েছেন কেবল আট নম্বর ব্যাটিংয়ে নামা শন অ্যাবট। এর মাঝে আবার কুপার কনলি মাঠ ছাড়েন হাতে চোট নিয়ে, এরপর আর ফেরা হয়নি তার।

ওপেনার ম্যাথু শর্ট করেন ২২ রান। তবে শুরু থেকেই তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। নাসিম শাহের বলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৭) ও জশ ইংলিস (৭) এবং শাহিন আফ্রিদি ফেরান অ্যারন হার্ডিকে (১২)। দলীয় ৭২ রানে শর্ট হারিস রউফের বলে আউট হওয়ার পর বিদায়ের মিছিল বড় হতে শুরু করে। গ্লেন ম্যাক্সওয়েল (০) ও মার্কাস স্টয়নিসরা (৮) দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি। ফলে ৩১.৫ ওভারেই অস্ট্রেলিয়া ৯ উইকেট হারায় ১৪০ রানে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন-নাসিম।

ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওয়ানডের মতোই দেখেশুনে শুরু করেন দুই পাক ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা ৮৪ রান তোলেন। দুজনেই ফেরেন পরপর, ল্যান্স মরিসের একই ওভারে। সাইম ৪২ এবং শফিক করেন ৩৭ রান। এরপর বাবর-রিজওয়ান মিলে ৫৮ রানের জুটিতে সফরকারীদের জয় নিশ্চিত করেন। বাবর ২৮ ও রিজওয়ান ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইইউ প্রস্তুত বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তায়

বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ইইউ

আখেরি মোনাজাত শেষে ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ভোর থেকে ময়দানের দিকে গণপরিবহন বন্ধ ছিল।