বাভুমার সেঞ্চুরির পর ‘মিলার ঝড়’, প্রোটিয়াদের রানের পাহাড়

সেপ্টেম্বর 27, 2026
by

শুরুতে বাভুমার ব্যাটে সেঞ্চুরির ঝলক, শেষদিকে ডেভিড মিলারের তাণ্ডব- অস্ট্রেলিয়ার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। ফলে সিরিজ হার এড়াতে অস্ট্রেলিয়ার সামনে এখন ৩৬৬ রানের কঠিন লক্ষ্য।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতেই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেছিল সফরকারীরা। তবে অধিনায়ক বাভুমা একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার কাজ করেন। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বড় সংগ্রহের ভিত তৈরি করেন তিনি।

বাভুমা ১১৬ বলে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল ধৈর্য ও নিয়ন্ত্রিত আক্রমণের মিশেল। সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি প্রোটিয়া অধিনায়ক।

বাভুমা ফেরার পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন ডেভিড মিলার। শুরুতে দেখে-শুনে খেললেও ইনিংসের শেষদিকে ভয়ংকর হয়ে ওঠেন বাঁহাতি এই ব্যাটার। মাত্র ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটেই দক্ষিণ আফ্রিকার রান তিনশ পেরিয়ে আরও বড় সংগ্রহের দিকে ছুটে যায়।

মিলারের ঝড়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডারের ব্যাটাররাও দ্রুত রান তুলতে থাকেন। মিলার থামেন ব্যক্তিগত ১৪৩ রানে। মাত্র ৯৩ বলে খেলা তার এই শৈল্পিক ইনিংসটি ১২টি চার ও ৯টি ছক্কায় সাজানো। এদিকে ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডুয়ান ইয়ানসেন। তার ভাই মার্কো ইয়ানসেন করেন ১৫ বলে ১৯ রান। এছাড়া কুইন্টন ডি কক ১৫ ও ম্যাথিউ ব্রিজটকে ৩৪ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জশ সর্বোচ্চ পাঁচ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস। আর তিনটি উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘টিউলিপের অর্থপাচার’ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে করা হচ্ছে ভুয়া প্রচারণা

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের অনুসন্ধানে যুক্তরাজ্যে গেছে বাংলাদেশের

স্থিতিশীল বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র

স্থিতিশীল বাংলাদেশ গড়তে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে