চাল আমদানি শুরু

নভেম্বর 11, 2024
by

সরকার শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ ১৯ মাস ১০ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। রিত্তিক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসব চাল আমদানি করেছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ৩টি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত প্রতিকেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় সোমবার থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

আমদানিকারক মেসার্স সাইরাম ইন্টারন্যাশনালের প্রধান অনিমেষ কুমার জানান, ভারতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং আমদানিতে অধিক শুল্ক থাকায় আমদানি বন্ধ ছিল। সম্প্রতি ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে আমাদানি শুল্ক প্রত্যাহার করায় চলতি মাসের ৩ তারিখে আবেদনের প্রেক্ষিতে রোববার (১০ নভেম্বর) আমদানি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) দেয় খাদ্য মন্ত্রণালয়। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম কেজিতে অন্তত ৫-৬ টাকা কমে আসবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, এ বন্দরের ১০ জন আমদানিকারক সাড়ে ১২ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এলসির বিপরীতে বরাদ্দকৃত চাল আমদানি করতে পারবে ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মার্চ সবশেষ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাবর-আফ্রিদিকে বাদ দিয়ে দল ঘোষণা করল পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

‘বাংলাদেশে আ.লীগ ও এনসিপি একসঙ্গে থাকতে পারে না’

এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে